শেষ আটে চার ইংলিশ ক্লাব

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১০:৪৮

এক দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি ক্লাব আবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো। এ ক্লাবগুলো হলো- লিভারপুল, ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালে উঠা অপর চারটি ক্লাব হলো- বার্সেলোনা, জুভেন্তাস, পোর্তো ও আয়াক্স।

সুইজারল্যান্ডের নিয়নে আজ ড্রয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের পক্ষ-বিপক্ষ বেছে নেওয়া হবে। এর আগে ২০০৮-৯ ও ২০০৯-১০ সালে টানা দুই বছর চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের চারটি করে ক্লাব কোয়ার্টার ফাইনালে খেলেছিল।

আরো পড়ুন: নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

২০০০ সালের দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর দাপট ছিল ইউরোপীয় পর্যায়ে। এর প্রমাণ সেসময়ে পাঁচ বছরের মধ্যে লিগটির ছয় ক্লাব ফাইনালে খেলে এবং দুই বার শিরোপা জিতেছিল। এই বিজয়ীরা হলো- ২০০৫ সালে লিভারপুল ও ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইত্তেফাক/মোস্তাফিজ