রাজধানীর হাজারীবাগে তন্দ্রা সাহা (৩৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে থাকা বিবরণ অনুযায়ী, গৃহবধূর নাম । স্বামীর নাম সুজন সাহা।
স্বামী সুজন জানান, পারিবারিক কলহের জের ধরে তন্দ্রা গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
