দুর্ঘটনায় আহত স্মৃতি ইরানি

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১১:৪৫
 
গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্থানীয় সময় শনিবার ইয়ামুয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানান।
 
প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৃন্দাবন থেকে দিল্লি ফিরছিলেন স্মৃতি ইরানি। এসময় এই দুর্ঘটনা ঘটে।
 
রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনায় ইরানি হাঁটুতে আঘাত পেয়েছেন। সম্ভবত দুইটি গাড়ি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
 
প্রাথমিক তথ্যে জানা গেছে, রমেশ কুমার নামের একজন মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের সঙ্গে একটি হুন্ডা সিটি গাড়ির সংঘর্ষ হয়। স্মৃতি ইরানিকে বহনকারী গাড়িটি হুন্ডা সিটি গাড়ির পিছনে ছিল। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
 
এই ঘটনায় গাড়ির চালক ও দুইজন কনস্টেবল সামান্য আহত হয়েছেন।