উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসার।
জানা গেছে, রবিবার ৭ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বেলকা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোনতাজ আলী ও দহবন্দ ইউনিয়নের জাপার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তথ্য গোপন করায় তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার । এছাড়া শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহাবুর রহমান ও সোহেল রানা সোনা মিয়া দুজনে রিটার্নিং অফিসারের নিকট জাতীয় পার্টির (এ) মনোননীত পত্র জমা দেয়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল মালেক জানান, দুজনই একই দলের মনোনীত প্রার্থী হওয়া দুজনেরই মনোনয়নপত্র বাতিল করা করা হয়েছে।
