নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) পরীক্ষার প্রথম দিন রবিবার ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কর করা হয়েছে।
রবিবার বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে উপজেলার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অসদোপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
