একটি ট্রাক ছুটে এসে আছড়ে পড়ল রাস্তার পাশের একটি গাছে। গাছটি ভেঙে পড়ল। ট্রাকটিও কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে গেল। লোকজন এই দৃশ্য দেখে ছুটে এসে যা দেখল তাতে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। তারা দেখল, ট্রাকের ড্রাইভিং সিটে কোনো মানুষ নয়, বসে আছে একটি কুকুর!
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে। পুলিশ জানিয়েছে, ড্রাইভারের অনুপস্থিতিতে কুকুরটি তার সিটে গিয়ে বসে। এবং কিভাবে জানি সে গাড়ির ইঞ্জিন চালু করে ফেলে। কেবল তাই নয়, ট্রাকের গতিও বাড়িয়ে দেয় সে। এরপর গাড়িটি নিজের মতো চলে ওই গাছে আঘাত করে। এই দুর্ঘটনার পর কুকুরটি গাড়ি থেকে পালিয়ে না গিয়ে জানালার ধারে বসে থাকল। এই ভিডিও ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
