দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কনস্টেবল নিহত হয়েছে। এই ঘটনার আরো চার কনস্টেবল আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল লতিফ (৩৫) গাইবান্ধা জেলার মেক মুকসেদপুর গ্রামের আবু হোসেনের ছেলে। আহতরা হলেন- এএসআই রেজাউর ইসলাম, চালক সোহেল রানা, কনস্টেবল আব্দুল গফফার ও কনস্টেবল মোঃ বেলাল হোসেন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত বেলাল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সোহেল রানা ও আব্দুল গফফারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, রাতে উপজেলার টকিয়াপাড়ায় টহল পুলিশের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আবদুল লতিফ নিহত হন।
