মাদারীপুরের কালকিনি উপজেলা মিয়ারহাট বাজারে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের গুলিতে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাতে মিয়ারহাট বাজারে সংঘবদ্ধ একটি ডাকাতদল বাজারের পাহারাদারদের বেঁধে একে একে মৌসুমী জুয়েলার্স, জয় জুয়েলার্স ও আচল জুয়েলার্সে হানা দিয়ে গহনা ও নগদ অর্থ লুট করে। এ সময় দোকানে থাকা স্বপন ও সোহেল নামে দুই ব্যবসায়ী চিৎকার করলে তাদের গুলি করে পালিয়ে যায় ডাকাতরা।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের আটকের চেষ্টা চলছে। আহত উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
