ঝালকাঠিতে ইট ভাঙা শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১২:২৭
ঝালকাঠির রাজাপুরে ইট ভাঙা মেশিনের পুলি ছিড়ে বেল্লাল মাতুব্বর (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উত্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। বেল্লাল উত্তমপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
 
অন্য শ্রমিকরা জানান, সকাল থেকে মেশিনে ইট ভাঙার কাজ করছিল তারা। হঠাৎ মেশিনের পুলি ছিড়ে বেল্লালের বুকে আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।