চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দেলোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। দেলোয়ার হোসেন রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব রাইখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ইছাখালী ব্রিকফিল্ড এলাকা থেকে দেলোয়ার হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
