গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আট বিদ্রোহী মনোনয়নপত্র জমা দিয়েছে।
জানা গেছে, উপজেলার ১৪ ইউনিয়নে ৩১ মার্চ দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে প্রার্থী থাকলেও পাঁচ ইউনিয়নে আট বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। এরা হলেন, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মনজু হিরো ও সাধারণ সম্পাদক জাবেদ আলী ভাংরি, ধোপাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান আকন্দ ও সদস্য রওশন আলী আকন্দ, কঞ্চিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দুলর্ভ চন্দ্র মন্ডল ও সদস্য আব্দুল করিম মিয়া এবং বেলকা ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সদস্য জহুরুল হক সরদার। এরই মধ্যে যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
