জামালপুরের মেলান্দহে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ভাই ভোট যুদ্ধে নেমেছেন।
উপজেলার ১নং দুরমুঠ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই চাচাত ভাই কলাবাধা হাই স্কুলের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ খালেকুজ্জামান জুবেরী। জুবেরীকে আওয়ামী লীগ এবং বিএনপি থেকে অপু মিয়াকে মনোনয়ন দেয়। নির্বাচনকে ঘিরে এলাকায় ভোটারদের মাঝে মুখরোচক আলোচনায় স্থান পেয়েছে।
