সিলেটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৮:০১
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর, জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
 
সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 
সিলেট জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধার্ঘ নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, মাসুক উদ্দিন, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ। 
 
এসময় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর যুবলীগ, জেলা যুবলীগ, মদন মোহন কলেজ ছাত্র লীগও শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে।