ফ্রান্সে বাংলা গানের কনসার্ট

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২১:৪৭
শুক্রবার প্যারিসের ভবিনি জিগনেশিয়ামে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ বিজনেস কনসাল্টিং বিবিসি আয়োজন করে কনসার্টের। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিকাল থেকে কনসার্ট স্থলে ভিড় করতে থাকেন দর্শক। তবে সন্ধ্যার সঙ্গে সঙ্গে দর্শক সমাগমও বাড়তে দেখা যায়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া কনসার্ট চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
 
কনসার্টে উপস্থিত হয়ে আয়োজক কতৃপক্ষকে ধন্যবাদ জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, পানতা শহরের সহকারী মেয়র আলিয়েন প্যারি, বিবিসির চেয়ারম্যান কাজি এনায়েত উল্লাহ, লজিষ্টিক এক্সিকিউটিব কামাল মিয়া, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক অপু আলম, সিলেট বিভাগ সমিতির সভাপতি দেলওয়ার হোসেন কয়েছ, বিজনেস ফোরামের সাধারন সম্পাদক সুব্রত ভট্টাচার্জ শুভ, তাপস বড়ুয়া রিপন, রজত রায়, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ দ্বীপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহা. আব্দুল মালেক হিমু, সাংস্কৃতিক কর্মী রেদওয়ান জুয়েল, ছায়িদুর রহমান ছায়িদ, আউয়াল দীপসহ ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে সাংস্কৃতিক কর্মী মুহিত আহমদ ও এমদাদুল হক স্বপন।
 
কনসার্টে প্রখ্যাত সংগীত শিল্পি সামিনা চৌধুরী ও ফকির শাহাবুদ্দিন নিজেদের বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক মাতিয়ে রাখেন। আয়োজিত এ কনসার্টটি সফল করায় আগত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিবিসির চেয়ারম্যান কাজি এনায়েত উল্লাহ ও দুতাবাস কতৃপক্ষ।