নেপালে তায়োকোয়ান্দোতে বাংলাদেশের তিন স্বর্ণ

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৯:৪১
নেপালের পোখারায় অনুষ্ঠিত দ্য ওয়ার্ল্ড তায়কোয়েন্দো হানমাডাং প্রতিযোগিতায়  তিনটি স্বর্ণ ও দু’টি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। রবিবার প্রতিযোগিতার পুমসে সিনিয়র-১ ইভেন্টে বাংলাদেশের সেনাবাহিনীর দিপু চাকমা, পুমসে জুনিয়র-১ ইভেন্টে সামির খান এবং জুনিয়র-২ ইভেন্টে বিজেএমসির নুরুদ্দিন হুসাইন স্বর্ণপদক তিনটি জেতেন।
 
এছাড়া পুমসে জুনিয়র-২ ইভেন্টে উসমা রিয়াজ রামিসা এবং পাওয়ার ব্রেকিং ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মোসলেম মিয়া ব্রোঞ্জ জেতেন। তিনদিন ব্যাপী দ্য ওয়ার্ল্ড তায়কোয়েন্দো হানমাডাং টুর্নামেন্টে আট দেশের প্রায় সাতশ প্রতিযোগী অংশ নেন।