ভারতে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের এক গির্জায় হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে নয়জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। এছাড়া সন্দেহভাজন আরও সাতজনকে আটক করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
কনিষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ঘটনার একাট প্রতিবেদন চাওয়া হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, রবিবার বিকালে মৌলবাদী বজরং দলের ২৫ জন সদস্য রায়পুরের কাছনা এলাকার একটি গির্জায় প্রবেশ করে ৬৫ জন উপাসকের সামনে প্রার্থনারত নারী-পুরুষকে মারধর করে এবং গির্জায় ভাংচুর চালায়।
পুলিশের কাছে অভিযোগকারী ‘ছত্তিশগড় খ্রিষ্টান ফোরামের’ সভাপতি অর্জুন পান্নালাল সংবাদমাধ্যমকে বলেন, পালিয়ে যাওয়ার আগে তারা ব্যাপক ভাঙচুর করে এবং তাদের হাত থেকে নারী ও শিশু কেউই রেহাই পায়নি। সূত্র: এনডিটিভি
