কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২১:৫৬
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক ও এক স্কুলছাত্র মারা গেছেন ।
 
নিহতরা হলেন ছোট আলমপুর গ্রামের তারু মিয়ার ছেলে রুবেল হোসেন (২৩) ও গুনাইঘর গ্রামের গোলাম মোস্তফার ছেলে স্কুলছাত্র শরিফুল ইসলাম (১৪)।
 
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, মোহনা আবাসিক এলাকায় চান্দিনা রোডে রিপন দত্তের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় রুবেল বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
অপরদিকে স্কুলছাত্র শরিফুল নিজ ঘরে তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।  হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।