জাবিতে ছাত্র ইউনিয়নের সম্মেলন মঙ্গলবার

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২২:০৬
‘ঘৃণাটুকু থাক, নীতিহীন রাজার অপরাজনৈতিকতায়; বেঁচে থাক নীতির রাজনীতি, বেঁচে থাকুক স্বদেশ’ এই স্লোগানে মঙ্গলবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ২৬তম সম্মেলন।
 
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের প্রথম সভাপতি এ কে এম মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকি আক্তারসহ ঢাকা মহানগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন জাবি সংসদের সভাপতি তন্ময় ধর। বিকাল ৩টায় সম্মেলনের মূল অধিবেশন শুরু হবে।