কাঠালিয়ায় বিদ্রোহী প্রার্থীর বৈঠকে হামলা

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২২:৪৮
কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) তরিকুল ইসলাম বুলবুলের উঠান বৈঠকে সোমবার রাত ১০টায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
 
স্থানীয়রা জানায় পশ্চিম শৌলজালিয়া গ্রামের ইমু গাজীর বাড়িতে আনারস প্রতীকের প্রার্থী বুলবুলের উঠান বৈঠক চলছিল। এ সময় হামলার ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর নামে এক হামলাকারীকে ধারালো অস্ত্রসহ আটক করেছে বুলবুলের সমর্থকরা।
 
জাহাঙ্গীর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হোসেন রিপনের চাচাতো ভাই বলে জানা গেছে। হামলার জন্য বুলবুল তার প্রতিন্দন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হোসেন রিপনকে দায়ী করেছেন। হামলার খবর পেয়ে রাত সাড়ে ১০ টায় কাঠালিয়ার ইউএনও এবং থানার ওসি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
 
হামলার ঘটনা নিয়ে শৌলজালিয়া এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে । যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশংকা করছে এলাকাবাসী।