কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিবন্ধী যুবক হারুনুর রশিদের (২০) সাতদিনেও সন্ধান মিলেনি। নিখোঁজ হারুন শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবদুল মন্নানের ছোট ছেলে।
জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি সোমবার সকালে হারুন নিজ বাড়ি থেকে বের হয়। রাতের বেলায় সে বাড়ি না ফিরলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ছেলের সন্ধান না পেয়ে আবদুল মন্নান বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ছেলেটির সন্ধান পেলে ০১৮৩২৪২৩২৪৫ নাম্বারে যোগাযোগ করতে আবদুল মন্নান সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
