উপজেলায় ৩নং যোগ্যছোলা ইউনিয়নের গ্যাসফিল্ড হতে নতুন বার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে রাস্তাগুলো খানাখন্দে পরিণত হয়েছে। এতে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গ্যাস ফিল্ড স্কুল পাড়া ও নতুন বাজার সড়কের জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কালাপানি নতুন বাজার সড়কের চিত্র দেখলে মনে হবে সড়ক নয় যেন পুকুর।
কালাপানি নতুন বাজারে ব্যবসায়ীরা জানান, বর্ষা আসতে না আসতেই বাজারে আসা মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সম্প্রতি বৃষ্টি হয়ে কালাপানি বাজারে রাস্তায় পানি জমে পুকুরে পরিণত হয়েছে। কালাপানি নতুন বাজারে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদরাসা। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই সড়কে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।
