কক্সবাজারের পরিবেশ ভারসাম্য রক্ষায় সমুদ্র সৈকতে আবর্জনা না ফেলার আহ্বান জানিয়েছে প্রয়াস গ্রুপ। এ লক্ষ্যে তারা সৈকতে এক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সৈকতের লাবনী পয়েন্টে ‘পরিবেশ পরিচ্ছন্নতা অভিযানে’র উদ্বোধন করেন প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার। এ সময়ে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক রূপক তালুকদার, উপ-মহাব্যবস্থাপক নাঈম ইসলাম, আইন ও পরিচালনা বিভাগের প্রধান রেজাউল আহসান সিকদার।
আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত
প্রদ্যুত কুমার তালুকদার বলেন, ব্যবসায়িক প্রসারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শতাধিক স্বেচ্ছাসেবক এ কর্মসূচিতে অংশ নেন।
ইত্তেফাক/অনি
