‘মিউজিক’ শেয়ার করার সেবা আসছে ফেসবুক মেসেঞ্জারে

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ০৯:৪৮
ফেসবুক মেসেঞ্জারে শিগগিরই নতুন একটি ফিচার যোগ হতে চলেছে। নতুন ফিচারটির মাধ্যমে আরও সহজে মিউজিক লিংক পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
 
দ্যা ভেঞ্চারবিট ও নিউজ নেক্সট জানিয়েছে, ফেসবুক মেসেঞ্জার অ্যাপে চ্যাট করতে করতে সহজ উপায়ে মিউজিক লিংক পাঠানোর সেবা আসছে। এই অ্যাপের ‘মোর’ বাটনে শিগগিরই যোগ হচ্ছে আরও একটি অপশন। সেই অপশনটিতে ক্লিক করলেই ইউজার চলে যাবেন স্পটিফাই অ্যাপে যেখান থেকে তারা পছন্দের গান, শিল্পী এবং প্লেলিস্ট শেয়ার করা যাবে। সিলেকশন করার পরে আবার খুলে যাবে মেসেঞ্জার ইউন্ডো।
 
নিউজ সাইট দুটি আরও জানিয়েছে, যার সঙ্গে শেয়ার করা হবে লিংক তিনি একটি মিউজিক কভারের মতো আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই শোনা যাবে গান।
 
তবে ঠিক কবে থেকে এই ফিচার চালু হবে তা এখনও জানা যায়নি।