পলাশবাড়ীতে বিদ্যুতের খুঁটি চাপায় শিশু নিহত

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৫:১১
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে তালহা মিয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের বর্ডার গার্ড (বিজিবি) সদস্য মো. আবু তায়েব মিয়ার ছেলে।
 
মঙ্গলবার উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, দুপুরে ওই গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করছিলেন পল্লি বিদ্যুতের লোকজন। বেলা ১২টার দিকে তালহা স্থানীয় ফুটানীর বাজার থেকে রিকশা-ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে একটি বিদ্যুতের খুঁটি রিকশা-ভ্যানের উপর পড়ে। এতে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তালহা মারা যায়।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান  তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।