শিবালয়ে যমুনার ভাঙ্গন রোধে ৫৮ কোটি টাকার কাজ শুরু

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৫:৩৯
মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বন্দরসহ পার্শ্ববর্তী দুই কিলোমিটার এলাকায় যমুনার ভাঙ্গন কবলিত বাম তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে।
 
মঙ্গলবার প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনে এমপি এএম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি ছিলেন।
 
জানা গেছে,  ৫৭ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় প্রথম পর্যায় দুই কিলোমিটার দীর্ঘ তীর সংরক্ষণ কাজ সম্পন্ন হবে। তিনটি প্যাকেজে ডব্লিউইএল, এনজেডকে ও পিটিএসএল (জয়েন্ট ভেনচার) নামে তিনটি পৃথক ঠিকাদারী প্রতিষ্ঠান তীর সংরক্ষণ কাজের বাস্তবায়ন করবে। অর্থদাতা সংস্থা সমূহ ও পাউবির প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কাজ তদারকি করবেন।
 
তেওতা ইউপি আওয়ামী লীগ সভাপতি মো. করিম শেখের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে প্রকৌশলী আবুল কালম আজাদ, আমিনূল হক, মোকবুল হোসেন, শরীফ আল কামাল, আবু তাহের, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, নীনা রহমান, তায়েবুর রহমান টিপু, মাহবুবুর রহমান জনি, ইউএনও একেএম গালিভ খান প্রমুখ বক্তব্য রাখেন।