বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৭:২০

রাজশাহীর বাঘায়  বিদ্যুৎস্পৃষ্টে ফাইম নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দিঘা গ্রামের মিলু রহমানের ছেলে।

 
জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে অটোভ্যানের ব্যাটারি চার্জ দিয়ে বিদ্যুৎ সংযুক্ত সকেটটি নিচে রেখে চলে যান তার বাবা। পরে ওই শিশুটি খেলার সময় সকেটের মধ্যে বাইসাইকেলের স্পক ঢুকিয়ে দিলে   বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায় সে।
 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, বিষয়টি তিনি শুনেছেন।