বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন
পলাশ মজুমদার, সহকারি শিক্ষক
নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
অধ্যায় (১ম-৪র্থ)
১। অনিক মা-বাবার সাথে শীতকালীন ছুটিতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে ডুলা হাজরা সাফারি পার্কের প্রথম খাচায় হরিণ ও দ্বিতীয় খাঁচায় অজগর সাপ দেখতে পায়। পরের দিন সমুদ্র তীরে অনিক হাতুড়ি হাঙ্গর দেখে আনন্দিত হয়।
ক. শ্রেণিবিন্যাস কাকে বলে? ১
খ. তারা মাছকে অরীয় প্রতিসম প্রাণি বলা হয় কেন? ২
গ. সাফারি পার্কের দ্বিতীয় খাঁচার প্রাণিটির শ্রেণিগত বৈশিষ্ট্য বর্ণনা
কর। ৩
ঘ. উদ্দীপকের প্রথম খাঁচার প্রাণি ও সমুদ্র তীরে দেখা প্রাণির মধ্যে কোনটি বেশি উন্নত? বিশ্লেষণ কর। ৪
ক. পেস্ট কাকে বলে? ১
খ. প্রাণিজগতের বৃহত্তম পর্বের প্রাণির দেহে হিমোসিল থাকে কেন? ২
গ. A চিত্রের প্রাণিটি কোন পর্বের? ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্র B এবং D এর প্রাণি দুইটি কী একই পর্বের? যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
৩। জনাব অনিক স্যার বিজ্ঞান ক্লাসে প্রথম দিন একটি কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করেন যা মাঝ বরাবর বিভক্ত হয়ে সরাসরি ২টি কোষে পরিণত হয়। ২য় দিন উন্নত প্রাণি ও উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থে বাড়ার প্রক্রিয়া ব্যাখ্যা করেন। ৩য় দিন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট তৈরীর প্রক্রিয়াটি বর্ণনা করেন।
ক. ক্যারিওকাইনেসিস কাকে বলে? ১
খ. নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? ২
গ. অনিক স্যারের ২য় দিনের ব্যাখ্যাকৃত প্রক্রিয়ার ৩য় ধাপটি চিত্রসহ বর্ণনা কর। ৩
ঘ. উন্নত জীব সৃষ্টির জন্য ১ম ও ৩য় দিনের ব্যাখ্যাকৃত প্রক্রিয়ার মধ্যে কোনটির ভূমিকা বেশী? বিশ্লেষণ কর। ৪
ক. ডিপ্লয়েড কাকে বলে? ১
খ. মানুষের দেহ কোষ বৃদ্ধি পাওয়াকে ইকুয়েশনাল বিভাজন বলা হয় কেন? ২
গ. চিত্র- L এ A ও B তে সংঘটিত বিভাজন প্রক্রিয়ার ৪র্থ ধাপটির সচিত্র বর্ণনা দাও। ৩
ঘ. চিত্র K ও M এর বিভাজন প্রক্রিয়ার মাধ্যে কোনটি প্রজাতির স্বকীয়তা রক্ষায় বেশী ভূমিকা রাখে? বিশ্লেষণ কর। ৪
ক. ভেদ্য পর্দা কাকে বলে? ১
খ. উদ্ভিদের দেহ থেকে পাতার মাধ্যমে অতিরিক্ত পানি বের হওয়া ক্ষতিকর কেন? ২
গ. চিত্র C তে D পদার্থটি E এর মাধ্যমে কিভাবে F অংশে পৌঁছায় তা বর্ণনা কর। ৩
ঘ. চিত্র B এর প্রক্রিয়াটি সংগঠনের জন্য চিত্র A এর প্রক্রিয়ার প্রয়োজন আছে কী? বিশ্লেষণ কর।
০
