রাজধানীতে গাড়ী ভাংচুরের চেষ্টাকালে ২ শিবির কর্মী গ্রেফতার

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৮:২৯
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার পর জামায়াত শিবিরের ২০-২৫ জন সদস্য মঙ্গলবার বেলা সোয়া ১১ টার সময় রাজধানীর সিদ্ধেশ্বরীতে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে। মিছিলের একপর্যায় তারা রাস্তায় গাড়ী ভাংচুরের চেষ্টা করে। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছেন।
 
রমনা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মুহাম্মদ আসলাম উদ্দিন ও এসআই গোলাম মোস্তফা ফোর্স সহ মিছিলকারীদের গাড়ী ভাংচুর প্রতিরোধ করেন। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট- পাটকেল নিক্ষেপ করে।
 
পুলিশ আত্মরক্ষার্থে ৪ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে ৭/৮ জন জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হতে সুমন এবং কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে আল-আমিনকে আটক করে। আটককৃতদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।