রাজশাহীতে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৮:৫৩
রাজশাহীতে সরকারি হাসপাতালের বিনামূল্যে বিতরণের প্রায় দুই লাখ টাকার ওষুধসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।
 
মঙ্গলবার ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার বিদিরপুর এলাকার গ্রাম্য চিকিৎসক বদরুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব-৫, রাজশাহীর রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অপারেশন দল এ সব ওষুধ উদ্ধার করে। এ সময় সরকারি ওষুধ কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে গ্রাম্য চিকিৎসক বদরুল আলমের ছেলে টিটুকে (২৫) আটক করা হয়।
 
র‌্যাব-৫ এর অফিসার মোবাশ্বের আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিটুর বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ওষুধ উদ্ধার ও টিটোকে আটক করা হয়। উদ্ধার করা ওষুধের মধ্য রয়েছে- এমোক্সিসিলিন ক্যাপসুল, এক্সোসিলিন পাউডার ফর শাসপেনসন এবং ওমিপ্রাজল গ্রæপের প্রায় দুই লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ।