পাকিস্তানে সীমান্ত এলাকায় অভিযানে ২১ জঙ্গি নিহত

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২০:০০
 
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় বিমান হামলা ও স্থল অভিযানে ২১ জঙ্গি নিহত হয়েছে। সামরিক মুখপাত্র অসিম বাজওয়া মঙ্গলবার বলেন, উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলা শাওয়াল উপত্যকায় সোমবার রাতে অভিযান শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলে।
 
তবে ওই এলাকায় সাংবাদিকদের ঢুকতে না দেয়ায় অভিযানে ঠিক কতজন নিহত হয়েছে এবং নিহতরা আসলেই জঙ্গি কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
 
পাকিস্তান ২০১৪ সালে তালেবান ও আল কায়েদা নিশ্চিহ্ন করতে তাদের শক্ত ঘাঁটি উত্তর ওয়াজিরিস্তানে অভিযান শুরু করে। সে সময় থেকে এখন পর্যন্ত পাকিস্তান বাহিনী ৩ হাজার ৭৫০ এর বেশি জঙ্গিকে হত্যার দাবি করেছে। এছাড়া এ সময়কালে কোন বেসামরিক লোক হতাহত হয়নি বলেও তাদের দাবি। সূত্র: এএফপি