পটুয়াখালীর-বরিশাল মহাসড়কের শিয়ালী এলাকায় পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা, ছেলে ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। মঙ্গলবার বিকেল ৬টার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পটুয়াখালী সদর উপজেলার গাবুয়া এলাকার কৃষক হোসেন মৃধার স্ত্রী আমেনা বেগম (৪০), ছেলে মামুন মৃধা (১৪) ও তিন মাসের শিশুকন্যা মরিয়ম। এ ঘটনায় আহত হাসিনা (৪০), লিপি (২৫), রাইয়ান (৯), আয়শা (২০) ও অটোরিকশাচালক হাবিব মৃধাকে (৩৫) পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি শহরের চৌরাস্তা থেকে গাবুয়া যাচ্ছিল। পথে শিয়ালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও দুই ছেলে-মেয়ে নিহত হয়।
