ইউসেপ জরিপ

কারিগরি শিক্ষায় নারীর অংশগ্রহণ ৩৮ শতাংশ

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২০:২৯
ইউসেপ বাংলাদেশ এক জরিপ প্রকাশ করেছে যে কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ছেলেদের চেয়ে কম এবং ৩৮ শতাংশ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই জরিপ করা হয়। 
 
মঙ্গলবার আন্তর্জাতিক নারীদিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত গোলটেবিল এ আলোচনায় ‘বাংলাদেশ কারিগরি শিক্ষায় নারীর কম আসার কারণ কি?’শিরোনামে এর প্রতিবেদন প্রকাশ কার হয়। আলোচনায় বলা হয় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য প্রথমত জানা প্রয়োজন কেন মেয়েরা কারিগরি শিক্ষায় আসছেনা। একই সঙ্গে প্রয়োজন এই সকল বাধাসমূহ থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কার্যকর উপায় খুঁজে বের করা।
 
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশানাল স্কিলস ডেভলপমেন্ট কাউন্সিল প্রধান নির্বাহী কর্মকর্তা (এনএসডিসি) এ বি এম খোরশেদ আলম, বাংলাদেশ ওমেন চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট সেলিমা আহমেদ, এশিয়াটিক ৩৬০ গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সারা জাকের, ইউসেপ বোর্ড অব গভর্নরস মেম্বার পারভিন মাহমুদ, ও প্রথম মহিলা প্রেসিডেন্ট, ইন্সিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ, ফাহমিদা শবনম, এডুকেশন এডভাইজার, ডিএফআইডি বাংলাদেশ এবং আয়েশা পারভিন মজুমদার, চিফ পিপ্ল এন্ড এডমিন অফিসার ইউসেপ বাংলাদেশ। সঞ্চালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহাবুবা নাসরিন।