সিলেট এমসি কলেজে (মুরারিচাঁদ কলেজ) ছাত্রলীগের দুপক্ষে সংর্ঘের ঘটনায় মামলা হয়েছে। এদিকে, সোমবার সংঘর্ষের সময় আটককৃত তাজ উদ্দিন ও সাফায়েত হোসেন নামের দুই ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ছাত্রলীগ কর্মী রুবেল আহমদ বাদী হয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক রায়হান চৌধুরীসহ ১৭ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ জানান, সোমবার রাতে রুবেল আহমদ নামে এক ছাত্রলীগ কর্মী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান সাধারণ স¤পাদক এম. রায়হান চৌধুরী অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে।
