দুই বছর পরও বিমান খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদ!

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২১:২১
নিখোঁজ হওয়ার দুই বছর পরও মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদী মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।
 
বিমানের সন্ধান পাওয়ার প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীই নাজিব রাজাক বলেছেন, এমএইচ৩৭০ খুঁজে পাওয়ার ব্যাপারে আমি এখনো আশাবাদী। মহাসাগরের ছয় কিলোমিটার গভীর পর্যন্ত খোঁজ করছেন উদ্ধারকারীরা।
 
২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ জন নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় এমএইচ৩৭০। এর পর থেকেই চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদ্যোগে বিমানটি খোঁজা শুরু হয়। ধারণা করা হয়, ভারত মহাসাগরের দক্ষিণ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।
IMG0
ধ্বংসাবশেষের খোঁজে ভারত মহাসাগরের এক লাখ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকায় অস্ট্রেলিয়ার নেতৃত্বে এখনো চিরুনি অভিযান চলছে। এছাড়াও দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে মালয়েশিয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ব্রিটেনের বিশেষজ্ঞরা কাজ করছেন।
 
ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে বিমানটির ডানার একটি অংশ পাওয়া গেছে। সূত্র: বিবিসি