পাঁচ বছর পর সালমান তাসিরের ছেলেকে জীবিত উদ্ধার

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২১:৪৪
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরের ছেলে শাহবাজ তাসির অপহৃত হওয়ার পাঁচ বছর পর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। ব্লাসফেমি আইনের বিরোধিতা করায় ২০১১ সালে নিজ দেহরক্ষীর হাতে সালমান তাসির নিহত হওয়ার আট মাস পর বন্দুকধারীরা শাহবাজকে তুলে নিয়ে গিয়েছিল।
 
সালমান তাসিরের হত্যাকারী দেহরক্ষী মুমতাজ কাদরিকে অনেক পাকিস্তানিই নিজেদের নায়ক বলে মনে করেন। সম্প্রতি মুমতাজের ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান।
 
পাকিস্তানের কাউন্টার টেরর পুলিশ জানিয়েছে, খবর পেয়ে কোয়েটার একটি ভবন থেকে শাহবাজকে উদ্ধার করেছেন তারা। তবে ওই ভবন থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র: বিবিসি