১৬ মার্চ
১৪০৬: চিন্তাবিদ ইবন খলদুনের মৃত্যু
১৯৫১: কুমিল্লা শিক্ষক সম্মেলনে ড. মুহম্মদ শহীদুল্লাহ: ‘শিক্ষার মাধ্যম হিসাবে বাংলা ছাড়া নতুন কোনো ভাষা চাপিয়ে দিলে আমাদের তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ এবং প্রয়োজনে বিদ্রোহ করতে হবে। কারণ এ চেষ্টা হবে পূর্ব বাংলায় গণহত্যার শামিল।’
১৯৮৯: বুড়িগঙ্গায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন
২০১৩: বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের মৃত্যু
