কাহালুতে জামায়াতের আমির গ্রেফতার

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১২:২৭
বগুড়ার কাহালু উপজেলা জামায়াতের আমির ও সাবেক কাহালু সদর ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল মেমেনকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
 
কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানান, তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোমেনের বাড়ি কাহালু উপজেলার আখুঞ্জা গ্রামে।