নীলফামারীর সৈয়দপুরে বুধবার দুপুরে গ্রামীণ সড়কে মাটি পরিবহনকারী ট্রাক্টর চাপায় কাজল (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতের বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ফকিরপাড়া গ্রামে।
ইউনিয়নের ওই গ্রামের কহিদুল ইসলামের মেয়ে কাজল কামারপুকুর- অসুরখাই সড়কে কয়েকজন এক সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় ইট ভাটায় মাটি পরিবহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে নেয়া সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসী ট্রাক্টরটিকে আটক করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।
