উন্মুক্ত হলো অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড কিউ’

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২০:৩১

 

সম্প্রতি ডেভেলপারদের জন্য উন্মুক্ত হলো অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেম। এটি গুগলের একটি প্রত্যাশিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। মাত্র ছয়টি মডেলের পিক্সেল ফোনের মাধ্যমে অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমের যাত্রা শুরু হলো। এগুলো হলো- পিক্সেল, পিক্সেল এক্সএল, পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল, পিক্সেল ৩, পিক্সেল ৩ এক্সএল। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে উল্লিখিত মডেলের ফোনগুলোতে ডেভেলপার প্রিভিউ পাওয়া শুরু হয়েছে।

এ বিষয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপারের একটি ব্লগে বলা হয়েছে, ওএসটির বেটা সংস্করণ চলতি বছরের শেষের পাওয়া শুরু করবে কাঙ্খিত ব্যবহারকারীরা। নতুন এই সংস্কারে থাকছে বেশ কয়েকটি নতুন ফিচার। যেগুলোর জন্য অনেক ব্যবহারকারীই আগ্রহে রয়েছেন।

জানা গেছে, নতুন অপারেটিং সংস্করণ কিউ- এ থাকবে প্রাইভেসি এবং সিকিউরিটি ফিচার। এছাড়াও আলাদা কিছু ফিচার রাখা হচ্ছে ফোল্ডেবল ফোন ব্যবহারকারীদের জন্য। আরো থাকছে নিউ মিডিয়া কোড ও ক্যামেরা ফিচারসহ নতুন এপিআই সুবিধা।

আরো জানা গিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমটিতে ডার্ক মুড সুবিধাটি রাখার সিদ্ধান্ত নিয়েছে গুগল।  বর্তমানে ডার্ক মুড ফিচারটি বেশ জনপ্রিয় হতে শুরু করেছে। গুগলও এই জনপ্রিয়তা থেকে বাইরে থাকতে চায় না। অ্যান্ড্রয়েড কিউয়ে ব্যবহারকারীরা তাদের অবস্থান দেখার জন্য অ্যাপে অনুমতি দিতে পারবেন, যেটা শুধু অ্যাপ চলাকালীন  কিংবা কখনই না এমন অপশনও থাকবে। যেমন আপনি যখন রাইড শেয়ারিং ব্যবহার করবেন তখন আপনার অবস্থান জানাবেন। কিন্তু আপনি যদি অন্য সময় অবস্থান জানাতে না চান তবে সেটিও করতে পারবেন নতুন ওএসটিতে। মানে যখন অ্যাপটি সচল রাখবেন তখন রাইড শেয়ারিংয়ের আপনার অবস্থান জানাবেন। অন্য সময় বন্ধ রাখতে পারবেন।

গুগল শেষ পর্যন্ত তাদের ওএসে শেয়ারিং মেনু অ্যান্ড্রয়েড আনছে।