'ছোট পারমাণবিক অস্ত্র আছে উত্তর কোরিয়ার হাতে'

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৭:০৮
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দাবি করেছেন, তার দেশের বিজ্ঞানীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বসানো যায় এমন ছোট পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছেন।
 
বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে এরকম একটি ছোট বোমার পাশে উত্তর কোরিয়ার নেতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে ছবিতে দেখা গেলেও কোন নিরপেক্ষ সূত্র থেকে এমন অস্ত্র থাকার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
 
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় নির্বিচারে পারমাণবিক বোমা মারার হুমকি দিয়েছিলেন কিম জং উন। ওয়াশিংটন ও সিউল এ যাবৎ সবচেয়ে বড় বার্ষিক সামরিক মহড়া শুরুর পর পিয়ংইয়ং থেকে হুমকি দেয়া হয়।
IMG0
উ. কোরিয়ার নেতা কিম বুধবার একটি পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সময় ছোট ওয়ারহেড তৈরির দাবি করেন। কিমের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনের খবরে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে খাপ খায় এমন পারমাণবিক ওয়ারহেড উ. কোরিয়া তৈরি করেছে। সূত্র: এএফপি