ব্যাংক নোটে ছবি ছাপানোর জন্য একজন নারীকে মনোনিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা সরকার। মঙ্গলবার কানাডা সরকার জানায়, আগামীতে যেসব ব্যাংক নোট ছাপানো হবে তাতে একজন নারীর ছবি ব্যবহার করা হবে।
কানাডার ডলারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইংল্যান্ডের রানির ছবি ব্যবহার করা হয়েছে। তবে নতুন নোটে কানাডায় জন্ম নেয়া বা নাগরিকত্ব পাওয়া এমন নারীর ছবি ছাপানো হবে যিনি দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন বা নেতৃত্ব দিয়েছেন।
এই ঘোষণা দিয়ে কানাডার অর্থমন্ত্রী বিল মরনিউ বলেন, রানীকে ব্যতিক্রম হিসেবে ধরলে, দেশের ব্যাংক নোটে নারীদের সেভাবে স্বীকৃতি দেয়া হয়নি। তবে এমন এক জনই স্থান পাবেন যার অন্তত ২৫ বছর আগে মৃত্যু হয়েছে। ২০১৮ সালে এই নোটগুলো ইস্যু করবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সূত্র: দ্য গার্ডিয়ান
