নেতৃস্থানীয় ১৯ পেশাজীবী নারীকে সম্মাননা

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৯:৪০
কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৯ পেশাজীবী নারীকে সম্মাননা জানানো হয়েছে।
 
মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘ইয়েলো প্রেজেন্টস ইন্স্পাইরিং উইমেন অ্যাওয়ার্ড’শীর্ষক পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের সম্মান জানানো হয়। এতে বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোর কূটনীতিক মিলিয়ে ৫০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
 
নারীর ক্ষমতায়ন ও তাদের উৎসাহ দেয়াই এ পুরস্কার প্রদানের লক্ষ্য, যাতে তারা পেশাদারি জগতের বিভিন্ন খাতে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হতে পারেন। ‘ইন্স্পাইরিং উইমেন লিডারশিপ’নামক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০১৫ সালে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। ওই সম্মেলনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে উঠে আসে সেটি ছিল ইতিমধ্যে রোল মডেল হয়ে ওঠা নারীদের কর্মের যথাযথ স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান করা। সে আলোকেই সমাজের কাছে রোল মডেল ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারেন এমন সব পেশাজীবী নারীদের খুঁজে বের করে পুরস্কার প্রদানের এই উদ্যোগটি নেয়া হয়।
IMG0
এবারে মোট ১৬টি ক্যাটাগরি বা শ্রেণিতে রোল মডেল নারীদের পুরস্কার দেয়া হয়। শ্রেণিগুলো হচ্ছে ইয়েলো ইন্স্পাইরিং উইমেন ফর লাইফটাইম এচিভমেন্ট, ইয়েলো ইন্স্পাইরিং ফিমেল অন্ট্রাপ্রেনিউর, ইন্স্পাইরিং রিজিওনাল লিডার, ইন্স্পাইরিং উইমেন ইন আর্মি, ইন্স্পাইরিং ফিমেল পারফরমার (ড্যান্স বা নৃত্য), ইন্স্পাইরিং মেল, ইন্স্পাইরিং উইমেন ইন স্পোর্টস, ইয়েলো ইন্স্পাইরিং ফিমেল ডিপ্লোমেট, ইন্স্পাইরিং ফিমেল জার্নালিস্ট, ইন্স্পাইরিং উইমেন অ্যাগেইন্স্ট দ্য অডস, ইন্স্পাইরিং ফিমেল ইন সিনেমা, ইয়েলো ইন্স্পাইরিং উইমেন অব দ্য নেশন, ইয়েলো মোস্ট ডায়নামিক উইমেন অব দ্য ইয়ার, ইন্স্পাইরিং ফিমেল স্টার্টআপ, লিডারস অব টুমরো, মোস্ট ফিমেল-ফ্রেন্ডলি অর্গনাজেশন ও ইন্স্পাইরিং ফিমেল প্রফেশনাল।
 
মাসব্যাপী মনোনয়নের পর করপোরেট এবং ব্যবসায় খাতের নারীদের মধ্য থেকে পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেছেন দেশের একটি অভিজ্ঞ এইচ আর এক্সপার্ট টিম।
IMG1
এ অনুষ্ঠান উপলক্ষে একটি দ্বিমাসিক সাময়িকি প্রকাশ করা হয়েছে, যেখানে স্থান পেয়েছে দেশের পেশাদার নারীদের আগ্রহের বিষয় ও উদ্বেগের কথাগুলো। অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করতে বিজয়ীদের নিয়ে নির্মিত একটি অডিও-ভিজ্যুয়ালও প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। এছাড়া দর্শকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ওয়ার্দা রিহাব, ও শাইয়ান ।
 
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ছিল নৈশভোজের আয়োজন। সবশেষে আগত দর্শনার্থীদের গিফ্ট হ্যাম্পার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
 
পুরস্কারটির আয়োজনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে (বিবিএফ) সার্বিকভাবে সহায়তা করেছে ইয়েলো। পুরস্কার বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়েছে লা মেরিডিয়ান ঢাকার সহায়তায়। অনুষ্ঠানে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল প্যারাস্যুট ও আরএফএল। পুরস্কার আয়োজনে আরো সহযোগিতা করে এফআইসিসিআই ও এমসিসিআই। এতে ঢাকা ট্রিবিউন এবং দৈনিক ইত্তেফাক মিডিয়া পার্টনার হয়েছে। পিআর পার্টনার হয়েছে মাস্টহেড পিআর। এ ছাড়া টিভি পার্টনার হয়েছে গাজী টিভি, সোশ্যাল মিডিয়া পার্টনার হয়েছে ওয়েবেবল এবং কলরস এফএম হয়েছে রেডিও পার্টনার।