কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২০:১৭
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আবদুল মান্নান (৬৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
 
বুধবার বিকালে নগরীর নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল মান্নান নগরীর শুভপুর এলাকার মৃত কালু মিয়া বেপারী।
 
জানা গেছে, কুমিল্লা মহানগরীর জনতা ব্যাংক শাসনগাছা শাখার সাবেক ব্যবস্থাপক ও নগরীর শুভপুর এলাকার বাসিন্দা আবদুল মান্নান গুধিরপুকুর এলাকা দিয়ে বুধবার বিকাল ৪টার দিকে হেটে যাচ্ছিলেন। এ সময় দুটি অটোরিকশার সংঘর্ষে একটি অটোরিকশা উল্টে আবদুল মান্নানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফি জানান, দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।