নীলফামারী জেলার সৈয়দপুরে ট্রাক্টরচাপায় কাজল খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর-অসুরখাই সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু কাজল খাতুন একই ইউনিয়নের আইসঢাল ফকিরপাড়া গ্রামের কহিদুল ইসলামের মেয়ে। সে কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, স্কুল শেষে সহপাঠিদের সাথে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় বেলা সাড়ে ১২টার দিকে একটি মাটি বোঝাই ট্রাক্টর শিশু কাজলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাক্টরকে আটক করলেও চালক পলাতক রয়েছেন।
এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
