নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শহরে তিনশত পিস ইয়াবাসহ হাসান আলী (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাব নীলফামারী ক্যাম্প।
বুধবার সকালে জেলার সৈয়দপুর উপজেলা শহরের রেলওয়ে বাজার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মামলা দায়েরে করে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার আসাদুজ্জামান।
আটক হাসান আলী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। ক্যাম্পের কমান্ডার আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেল বাজারে অভিযান চালিয়ে হাসান আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত হাসান আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
