দলীয় সিদ্ধান্তের বাইরে ইউপি নির্বাচন করায় দুই জাসদ নেতা বহিষ্কার

আপডেট : ১০ মার্চ ২০১৬, ০০:৪৯
কুষ্টিয়ার মিরপুরে দলীয় সিদ্ধান্তের বাইরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দুই জাসদ নেতাকে বহিস্কার করা হয়েছে।
 
বহিস্কৃত নেতারা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মোশাররফ হোসেন মুশা এবং মালিহাদ ইউনিয়নের আব্দুল হামিদ। তাদের দলের প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলা জাসদের জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন জানান, জাসদ একটি সুশৃংখল ও আর্দশিক রাজনৈতিক দল। দলের সিদ্ধান্তের বাইরে যারা ইউপি নির্বাচনে অংশগ্রহন করছেন তাদের জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। ভবিষতে যারা দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।