রাজশাহীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন জহুরুল ইসলামের বাবা মোখলেসুর রহমান (৬৫)। বুধবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবার মুরারিপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেটকার চালক জহুরুল ইসলাম (৪৫) ও তার মা জেবুননেসা বেগম (৬০)। তারা নগরীর শিরোইল শান্তিবাগ এলাকার বাসিন্দা।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
