সাভারে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার দিয়ে রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত এক প্রতিবন্ধী ব্যক্তি। এ সময় অজ্ঞাত ওই প্রতিবন্ধী ব্যক্তিকে সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত ওই প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
