সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' ৪ বনদস্যু নিহত

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১১:৫৯
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটিখালী এলাকায় র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চারজন বনদস্যু নিহত হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে নয়ন বাহিনীর প্রধান মনিরুল ইসলাম (৩৫) ও ডেপুটি কমান্ডার এনামের (৩৪) পরিচয় পাওয়া গেছে। বাকি দুইজনও বনদস্যুর সদস্য বলে র‌্যাব দাবি করেছে।
 
র‌্যাব দফতরের লিগ্যাল ও মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মাহমুদ খান জানান, ঘটনাস্থল থেকে ১৮ ধরনের আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়েছে।