তা র কা ব চ ন

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২০:৫৪

আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। আর ভালো অভিনেত্রী হতে হলে সব অভিনেতার সঙ্গে অভিনয় করার সক্ষমতা থাকতে হয়। একজন পেশাদার অভিনেত্রী হিসেবে আমি সিয়াম ও আদৃত দু’জনের সঙ্গে অভিনয় করে স্বাচ্ছন্দ্যবোধ করি। তারা দু’জনই আমার ভালো বন্ধু। তাদের সঙ্গে আমার অভিনয়ের অভিজ্ঞতা দারুণ। আর ক্যারিয়ারে ভালো কিছু করতে চাই। সেই চেষ্টাই করে যাচ্ছি। এটা আমি কখনোই বলবো না যে, ফিউচার সুপারস্টার হবো। আসলে আমি সুপারস্টার তত্ত্বে বিশ্বাসী নই। ভালো ভালো কাজ দিয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই। দেখা যাক সামনে কতদূর যেতে পারি! আমি ছোটবেলা থেকে অভিনয় করছি। মায়ের কারণে সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত অভিনয়ের পাশাপাশি পড়াশোনা করতে পারছি। যখন যেখানে শুটিংয়ে যাই সেখানে বই নিয়ে যাওয়ার চেষ্টা করি। শুটিং বিরতিতে পড়াশোনা করি।

 

নিজের চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ব্যস্ততা প্রসঙ্গে

চিত্রনায়িকা পূজা চেরি